সিএম তোফায়েল সামি স্মরণে জালালাবাদ এসোসিয়েশন ইউকের দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

লন্ডন ডেস্কঃ 

জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র সাবেক সভাপতি, জালালাবাদ ভবন ট্রাস্টের সদস্য, বিশিষ্ট ব্যাংকার, লেখক, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, সদ্য প্র‍্য়াত সি এম তোফায়েল সামি’র স্মরণে ১২ ডিসেম্বর রোববার এশার নামাজের পর লন্ডনের ঐতিহ্যবাহি ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Manual3 Ad Code

মিলাদ ও দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটির সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিলু সবাইকে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। সভায় আরো উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

Manual1 Ad Code

উল্লেখ্য, সি এম তোফায়েল সামি সোমবার (৬ই ডিসেম্বর) বেলা দুইটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন তিনি। সিএম তোফায়েল সামি প্রয়াত স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের এক সভায় যোগ দিতে বাসা থেকে বের হন। রাজধানীর একটি তারকা হোটেলে যাওয়ার পথে তার বুকে ব্যথা অনুভূত হয়। অনুষ্ঠানস্থলে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে শ্যামলীস্থ স্পেলাজাইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে জমিদার পরিবারের সন্তান জনাব তোফায়েল সামির সহোদর সিএম শফি সামি ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code