সিজেএফবি’র জমকালো ২৩তম আসর

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual1 Ad Code

ঢাকাই পারফর্মিং ইন্ডাস্ট্রির অন্যতম সদস্যদের মহামিলন ঘটলো শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায়, রাজধানীর শেরাটন হোটেলের বলরুমে। এদিন অনুষ্ঠিত হলো ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসর।

একদিকে সাংবাদিক-সঞ্চালক শফিক রেহমান, অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একদিকে অভিনেত্রী জয়া আহসান, অন্যদিকে নির্মাতা আশফাক নিপুণ। যেন পারফর্মিং শিল্পের প্রতিটি শাখার সর্বোচ্চ প্রতিনিধিত্ব ছিলো এই আসরে।

Manual4 Ad Code

অনুষ্ঠানের শুরুতে আজীবন সম্মাননা তুলে দেয়া হয় খ্যাতিমান সাংবাদিক ও সঞ্চালক শফিক রেহমানের হাতে। তুলে দেন নির্মাতা ও উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এরপর সংগীত, সাংবাদিকতা, বিজ্ঞাপন ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সিজেএফবি বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন যথাক্রমে ব্ল্যাক ডায়মন্ডখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ, বিজ্ঞাপন শিল্পের পুরোধা মোহাম্মদ হানিফ এবং অভিনয়শিল্পী জয়া আহসান।

Manual7 Ad Code

এসময় মঞ্চে ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান, সভাপতি এনাম সরকার, সাধারণ সম্পাদক এম এস রানা এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code