সিটিতে অটোবাইকের অবাধ ব্যবহারে সাধারন জনগণ অতিষ্ঠ

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

সিটিতে অটোবাইকের অবাধ ব্যবহারে সাধারন জনগণ অতিষ্ঠ

Manual2 Ad Code

ডেস্ক নিউজ :

Manual6 Ad Code

নিউইয়রক সিটির ইলেকট্রিক অটোবাইকের ব্যাপক ব্যবহারের কারণে সুবিধার পাশাপাশি সিটিতে পথচারী ও সাধারন জনগণের ভোগানতির শেষ নেই । বেপোরোয়া এই বাহনের চালক শহরের বিভিন্ন সাইডওয়াকে উঠে পড়েন । এতে সাধারন মানুষেরা দিশেহারা । জানা যায়, করোনা ও এর পূর্ববর্তী সময়ে জনপ্রিয় হয়ে উঠে এই অটো বাইক বা ইলেকট্রনিক বাইক । ব্যাটারি চালিত এই বাহনে করে অনেকেই ফুড ডেলিভারির কাজ করে থাকেন । এতে অনেকের জীবন চলছে । কিন্তু এর জন্য ক্ষতি বা দুর্ঘটনাও কম হচ্ছে না । শহরের সাধারন নাগরিকেরা পথচলায় বা শহরের ট্যাক্সি চালকেরাও ভোগান্তিতে পড়ছেন । কেননা এতে ঘটছে নানান ঘটনা । অপরাধসহ যানবাহন চলাচলে ঘটছে বিপত্তি । গত কয়েকবছরে বেপরোয়া অটোবাইক চলাচলে সিটিতে অনেক দুর্ঘটনা ঘটেছে । এটা এখন চরম আঁকার ধারণ করছে । সেই সাথে এর মাধ্যমে মাদকসহ ছোট বড় অনেক অপরাধ ঘটছে প্রতিনিয়ত । এ ব্যাপারে কুইনস, ব্রংকস, ব্রুকলিন, ম্যানহাটন সহ বেশ কজন নাগরিকের মন্তব্যে উঠে এসেছে এই সব ব্ক্তব্য । তাই বিভিন্ন কারণে হামলাসহ ভুক্তভোগীরা এর জন্য যথাযথ কর্তৃপক্ষর দৃষ্টি কামনা করেছেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code