সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ মাস আগে

Manual6 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে সৌজন্য ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)। বুধবার (১৫ জুলাই ) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সৌজন্য শুভেচ্ছা বিনিময় কালে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’ মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় তিনি প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন জেলা প্রশাসকের সাথে । কথা বলেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে।

Manual5 Ad Code

জেলা প্রশাসককে অবহিত করেন জিডিএফ এর প্রতিষ্টাতা, সিলেটের সর্বজন পরিচিত বহুমুখী প্রতিভার অধিকারী মরহুম রজব আলী খান নজীবের হাতে গড়া প্রতিবন্ধী মানুষের কল্যাণে নিয়োজিত প্রতিষ্ঠান গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন মনোযোগ দিয়ে কথা শুনে আশ্বস্ত করেন সহযোগিতা করবেন বলে। এসময় উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুুইটি প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code