সুন্দরবনে পর্যটক কমলো কেন 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual4 Ad Code

দেশের দর্শনীয় স্থানগুলোর অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন।  শীত মৌসুম এলেই এই বন দেখতে প্রতি বছর লাখো পর্যটকের সমাগম হয় এখানে।  কিন্তু এই বছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এই বন দেখতে এবার আর তেমন পর্যটকের আনাগোনা নেই বললেই চলে। এতে স্থানীয় লঞ্চ-বোট কর্মচারীদের মৌসুমী আয়ে ভাটা পড়েছে। জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান দিতে হিমসিম খাচ্ছেন তারা।

Manual2 Ad Code

এই বছর সুন্দরবন খাত থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট পর্যটন স্পটের দায়িত্বরত কর্মকর্তারা। তারা বলছেন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এই সুন্দরবন।  এখানে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, কুমির আর চিত্রা হরিণসহ বিভিন্ন স্থল ও জলজ প্রাণী।  কিন্তু করোনার প্রকটে কয়েকমাস বন্ধ থাকার পর পর্যটন কেন্দ্রগুলো খুললেও গত কয়েকদিনের জ্বালানির দাম বেড়ে যাওয়াকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘটের কারণে দেশি-বিদেশি দর্শনার্থীরাও সুন্দরবন আসা কমিয়ে দিয়েছেন।

ট্যুর ব্যবসায়ী জাহিদ মোল্লা বলেন, ‘পর্যটন শিল্প আগের চেয়ে বিকাশিত হয়েছে। গত দুই বছর করোনার সময়ে ব্যপক ক্ষতি হয়েছে। কিন্তু তারপরও দেশে পর্যটন শিল্প সচল রাখতে ক্ষতিপূরণ দিয়েও এটি চালিয়ে যাচ্ছেন। তবে বর্তমানে তেল-গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মানুষের আয়ের চেয়ে খরচ বেশি হয়ে গেছে। ফলে তাদের আসা-যাওয়ার খরচও বেড়ে গেছে। তাই এই পর্যটন শিল্পটা কিছুটা হুমকির মুখে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সুন্দরবন দেখতে রাজশাহী থেকে এসেছেন ব্যবসায়ী আব্দুর রহমান। তিনি বলেন, ‘প্রতি বছর পরিবার নিয়ে তিনি এখানে আসেন। করোনার কারণে গত দুই বছরে তিনি আসেননি।  এই বছর ঠিকই এসেছেন। তবে তিনগুণ বাস ও বোট ভাড়া গুনতে হয়েছে।

Manual2 Ad Code

বন কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘করোনার আগে শীত মৌসুমে পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্র থেকে ৩৫ থেকে ৪০ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে। কিন্তু এ বছর গত দুই মাসে রাজস্ব আদায় হয়েছে মাত্র ৬৫ হাজার টাকা।’ তিনি আরও বলেন, ‘প্রতি বছর এই মৌসুমে পর্যটকদের আনাগোনা বেড়ে যায।  সম্প্রতি তেল-গ্যাসের মূল্য বেড়ে যাওয়ায় দর্শনার্থীরা আসা কমিয়ে দিয়েছেন। ফলে  এই খাত থেকে চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে না।

পূর্ব সুন্দরবনের  বিভাগীয় বনকর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন  বলেন, ‘একদিকে করোনা, অন্যদিকে তেলের দাম বেড়েছে। পর পর দুটি ধকলের প্রভাব পড়েছে পর্যটক খাতের ওপর। তাই এই বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় আছি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code