সুন্দর মাছের রান্না খেলে শরীর থাকবে ভাল

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual6 Ad Code

প্রায় সময়েই দেখা যায় মাছের লেজ বা মাছ অনেকদিন ধরেই পড়ে আছে ফ্রিজারে। সেগুলো দিয়ে রান্না করে ফেলতে পারেন ঝুরা মাছ। আবার যেকোনো বড় মাছের টুকরা দিয়েও রান্না করে ফেলা যায় এটি। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ ঝুরা মাছ। রেসিপি জেনে নিন।

বড় মাছ পানিতে সেদ্ধ করে কাঁটা বেছে সেটা দিয়ে দিন। প্যানে তেল গরম করে আধা কাপ পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ নরম হলে ১ টেবিল চামচ আদা-রসুন বাটা দিয়ে নাড়ুন। মসলার কাঁচা গন্ধ চলে গেলে রসুনের কয়েকটি কোয়া দিয়ে দিন। ১ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া ও ১ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিন। টমেটোর স্লাইস ও স্বাদ মতো লবণ দিয়ে দিন। সময় নিয়ে কষিয়ে নিন। তেল ভেসে উঠলে কাঁটা বেছে রাখা মাছ দিয়ে দিন। ভালো করে নেড়ে নিন। ১০০ মিলি পানি দিয়ে ঢেকে রান্না করুন। একেবারে ভাজা ভাজা হলে নামাতে হবে। নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিন ১ চা চামচ। আরও দিন কাঁচা মরিচের ফালি ও ধনেপাতা কুচি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code