

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগ মাঠে নামবে বলে বিরোধী দল বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রবিবার (১৫ অগাস্ট) বিকালে নগর ভবন প্রাঙ্গণে ‘জাতীয় শোক দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের সাম্প্রতিক হুমকি-ধমকি প্রসঙ্গে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘ওরা বলে, আওয়ামী লীগ দৌঁড়ায়ে জায়গা পাইবো না। আমগো বঙ্গোপসাগরে ফালায়া দেবে। আমাদের পিঠের চামড়া নাকি রাখবো না। কত বড় কথা? আরে ব্যাটা এই মাসটা যাক। আগস্ট মাস শোকের মাস। এই মাসটা যাক। সেপ্টেম্বর মাসে আমরা মাঠে নামবো। দেখি, কেমন ব্যাটা তোমরা। হ্যাডম থাকলে মাঠে আইসো।’