সৌদির কাছে স্মার্ট বোমার বিক্রির অনুমোদন ট্রাম্পের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সৌদি আরবের কাছে তিন হাজার স্মার্টবোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  স্মার্টবোমাসহ অন্যান্য সামরিক সরঞ্জাম মিলিয়ে মোট ২৯০ বিলিয়ন ডলারের সামগ্রী বিক্রি করা হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৪ লাখ ৫০ হাজার কোটি টাকারও বেশি।হোয়াইট হাউজে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ দিন আগামী ২০ জানুয়ারি। সে অনুযায়ী আর মাত্র তিন সপ্তাহের মতো ক্ষমতায় আছেন তিনি। মেয়াদের এই শেষ সময়ে এসে সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিলো তার প্রশাসন।প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির ফলে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সমর্থ হবে সৌদি আরব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code