স্বাস্থ্যবিধি লংঘন করায় শরীয়তপুর পুনরায় লকডাউন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

শরীয়তপুর প্রতিনিধি ॥
শরীয়তপুর জেলার সবকটি উপজেলা কে আজ রোববার থেকে পুনরায় লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। দীর্ঘ দেড়মাস লকডাউন থাকার পর সরকারী নির্দেশে গত ১০ মে থেকে শরীয়তপুর জেলার বিভিন্ন হাট-বাজার শাপিংমল বিপনীবিতান সহ সবধরনের দোকানপাট খুলে দেয়ার পর সাধারন ক্রেতা ও বিক্রেতাদের মার্কেটে উপচেপড়া ভিড়।হাজার হাজার নারী পুরুষ একসাথে কোনা বেচা করছে। কেউ স্বাস্থ্যবিধি বা সামাজিক দুরত্ব মানছেনা। শরীয়তপুর জেলা মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য এক সপ্তাহ পর এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে রোববার থেকে জেলা প্রশাসক জেলার সকল দোকানপাট বন্ধ ঘোষনা করেছেন। তবে পূর্বের ন্যায় খাবারের দোকান ঔষধপত্র ও জরুরী সেবা প্রতিষ্ঠান খোলা থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code