হোমনায় রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

মো. আক্তার হোসেন, হোমনা
কুমিল্লার হোমনা পৌরসভায় রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার হোমনা পৌর সভার পূর্ব শ্রীমদ্দি থেকে কোটি বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা সংস্কারের দাবীতে গ্রামবাসীর উদ্যোগে শ্রীমদ্দি মোড়ের বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তাগণ এই রাস্তাটি পৌর সভার একটি গুরত্বপূর্ণ রাস্তা উল্লেখ করে দ্রূত রাস্তাটির সংস্কারের দাবী জানান। বক্তারা বলেন- এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ অনেক লোকজন যাতায়াত করেন। বক্তারা আরো বলেন রাস্তাটি টেন্ডার হওয়ার পরও কোনো অদৃশ্য শক্তির কারনে কাজটি হচ্ছেনা, তা জানার বিষয়।
এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগ আহবায়ক ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মিরাজ ও শ্রীমদ্দি গ্রামের জনি আক্তার।
অন্যান্যাের মধ্যে এসময় উপস্হিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. জাকারিয়া রিয়াদ, উপজেলা ছাত্রলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মাকসুদ পারভেজ, সহ-সভাপতি তোফায়েল আহম্মদ হিমু, সমাজ কল্যান সম্পাদক মো. রাসেল মিয়া, কলেজ শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান, পৌর ছাত্রলীগ নেতা আদর খান, সজিব, রাকিব, হাবিবুর রহমান, তাইজুল ইসলাম বাবু, দিগন্ত শাহা প্রমূখ।
এ বিষয়ে পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম জানান, রাস্তা টেন্ডার হওয়ার পর মানববন্ধন করা অযৌক্তিক। গত এপ্রিল মাসে শ্রীমদ্দি ঈদগাহ থেকে ২.৫০ কিলোমিটার রাস্তাটির টেন্ডার হয়েছে। পেয়েছে মেসার্স মাম কন্সট্রাকশন যার প্রোঃ মো. দুলাল মিয়া, কুমিল্লা। প্রাক্কলিত মূল্য ৫৫ লাখ টাকা। গত ১৭ আগস্ট পৌর সভার সাথে ঠিকাদারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ২০২১ সালের এপ্রিল মাসে এ রাস্তার কাজ শেষ হওয়ার কথা। ঠিকাদারের সাথে কথা হয়েছে। আশাকরছি আগামী কিছু দিনের মধ্যেই রাস্তার কাজের উদ্বোধন করবেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code