৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ফ্লাইটে নিষেধাজ্ঞার সময়সীমা আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে ইতালি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে বেশ কয়েকজন যাত্রীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বৃহস্পতিবার এ সংক্রান্ত নোটিস জারি করেছে ইতালির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। নোটামে বলা হয়েছে, ইতালিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট ইতালিতে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সিভিল অ্যাভিয়েশন অথরিটি ব্যবস্থা নেবে। এমনকি কোনো ট্রানজিট ফ্লাইটেও বাংলাদেশি যাত্রী ইতালিতে প্রবেশ করতে পারবে না। এ নোটাম জারির পর কাতার এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে, ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে ইতালিগামী কোনো যাত্রী তারা নেবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code