ইসলামপুরে ৮ গরুসহ ৩ আটক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

 

ইসলামপুর (জামালপুর):
জামালপুরের ইসলামপুরে ৮টি চোরাই গরুসহ ৩চোরকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গোয়ালের ইউনিয়নের ফারাজি পাড়া গ্রামের মন্টুর বাড়ি থেকে দুইটি ও বাহাদুরের বাড়ি থেকে ছয়টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। পরে উপজেলার বিভিন্নস্থান অভিযান চালিয়ে খোরশেদ আলম(৫০) .ফরিদ আলী(৪০) ও মন্ডল(২১) নামের তিন চোরকে আটক করে পুলিশ।

Manual2 Ad Code

জানাগেছে, রোববার গভীর রাতে পলবান্দা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের অসহায় কৃষক বাদশা মিয়ার গোয়ালঘর থেকে দু’টি গরু চুরি হয়। এ সুত্রধরে গোয়ালেরচর ইউনিয়নের ফারাজী পাড়া গ্রামের মন্টুর ও বাহাদুরের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ওই হারিয়ে যাওয়া ২টি গরু ৮টি গরু উদ্ধার করে।

Manual7 Ad Code

ইসলামপুর সার্কেল এএসপি সুমন মিয়া জানান, উদ্ধারকৃত আট গরুর মধ্যে ছয়টির গরুর মালিক এখনো খোঁজ পাওয়া যায়নি। তবে গরু চোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে গরু চুরির মামলা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code