মাশরাফির বিশ্বকাফ পরিকল্পনা নেই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। যেখানে ২৪ সদস্যের ওয়ানডে দলে নেই নন্দিত ক্রিকেটার মাশরাফি বিন মুর্ত্তজা। তাকে বাদ দেওয়ার কারণ হিসেবে টাইগার নির্বাচকমন্ডলী জানিয়েছে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় তিনি নেই। আরও নির্দিষ্ট করে বললে, ২০২৩ আইসিসি বিশ্বকাপের পরিকল্পনায় তাকে রাখা যাচ্ছে না বলেই আসন্ন উইন্ডিজ সিরিজের দলেও তার জায়গা মেলেনি। চোটের কারণে অনেকবারই মাশরাফিকে দলের বাইরে থাকতে হয়েছে। তবে সুদীর্ঘ ক্যারিয়ারে বাদ পড়ার অভিজ্ঞতা তার এবারই প্রথম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code