বেলারুশ: সাংবাদিক গ্রেফতারের ঘটনায় দেশটির ওপর ইইউর বিমান নিষেধাজ্ঞা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের আকাশে বেলারুশিয়ান এয়ারলাইন্স-এর বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। বেলারুশের ভিন্নমতাবলম্বী একজন সাংবাদিককে বহনকারী একটি বিমানকে হুমকির কথা বলে তার গতিপথ বদলে মিনস্কের বিমানবন্দরে রবিবার অবতরণ করতে বাধ্য করেছিল বেলারুশ।

ব্রাসেলসে একটি বৈঠকে ইইউর ২৭টি সদস্য দেশের নেতারা ইইউ-র এয়ারলাইন্সগুলোরও বেলারুশের আকাশ বর্জনের কথা বলেছেন এবং এর বাইরেও অন্যান্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন।

গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি বিমানে ছিলেন বেলারুশের সাংবাদিক এবং আন্দোলনকর্মী রোমান প্রোতাসেভিচ। বোমা হামলার হুমকি দিয়ে বিমানটিকে তার গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়। পশ্চিমা দেশগুলো বেলারুশের বিরুদ্ধে রায়ানএয়ারের বিমানটি ‘ছিনতাই’-এর অভিযোগ করেছে।1px transparent line

বেলারুশ কর্তৃপক্ষ সোমবার মি. প্রোতাসেভিচের যে ভিডিও প্রকাশ করেছে তা দেখে মনে হচ্ছে সেটি মিনস্ক বিমানবন্দরে আটক করার পর তাকে চাপ দিয়ে রেকর্ড করা হয়েছে। ওই রেকর্ডিংএ সাংবাদিক মি. প্রোতাসেভিচ বলেছেন তিনি সুস্থ আছেন এবং বেলারুশ তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছে তিনি সেই অপরাধ স্বীকার করেছেন। তবে দেশটির প্রধান বিরোধী নেতাসহ অন্যান্য আন্দোলনকারীরা এই ভিডিওর সমালোচনা করেছে এবং বলেছেন মি. প্রোতাসেভিচকে চাপ দিয়ে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

Manual5 Ad Code

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বেলারুশ কর্তৃপক্ষের এই পদক্ষেপকে “জঘন্য” বলে বর্ণনা করেছেন এবং বলেছেন, “এটা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং রাজনৈতিক ভিন্ন মতের প্রতি নির্লজ্জ আক্রমণ”।

মি. প্রোতাসেভিচের বাবা দিমিত্রি প্রোতাসেভিচ বিবিসিকে বলেছেন তার ছেলেকে নির্যাতন করা হয়ে থাকতে পারে বলে তার আশঙ্কা। তিনি বলেছেন তার ছেলেকে বেলারুশে আটকে রেখে টেলিভিশনে এই স্বীকারোক্তি দিতে স্পষ্টতই বাধ্য করা হয়েছে। তার শরীরে মারধরের চিহ্ণ রয়েছে। দিমিত্রি প্রোতাসেভিচ বিবিসিকে বলেছেন তার ছেলের শরীরে আঘাত দেখা যাচ্ছে এবং তার নাক ভাঙা দেখাচ্ছে। তিনি আরও বলেছেন তার ছেলের কথা এবং কথার ভঙ্গি অস্বাভাবিক শোনাচ্ছে।

Manual2 Ad Code

ফিল্ম করা বিবৃতিতে সাংবাদিক স্বীকার করেছেন গত বছর প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিক্ষোভে তিনি উস্কানি দিয়েছিলেন এবং বলেছেন তার সঙ্গে যথাযথ আচরণ করা হচ্ছে। সাংবাদিকের প্রেমিকা সোফিয়া সাপেগা গতিপথ ঘুরিয়ে দেয়া ওই বিমানযাত্রায় রোমান প্রোতাসেভিচের সাথেই ছিলেন। তাকেও বেলারুশে আটক রাখা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার দিমিত্রি প্রোতাসেভিচ বলেন তার ছেলের সাথে বেলারুশে কী ধরনের আচরণ করা হবে তা নিয়ে তিনি “সত্যিই ভীত।” “আশা করি সে সামলাতে পারবে। আমরা চিন্তা করেও শঙ্কিত হচ্ছি। তাকে মারধর এবং অত্যাচার করা খুবই সম্ভব। আমরা খুব ভয় পাচ্ছি, আমরা খুব ভেঙে পড়েছি,” তিনি এক ভিডিও কলে বলেন। “ইউরোপের বুকে একবিংশ শতাব্দীতে এরকম ঘটনা ঘটতে পারে না।”

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code