নাঙ্গলকোট থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

মো. দুলাল মিয়া, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‌্যালী করেছে কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশ। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধি সহ দেশের কর্মসূচি গ্রহণ করা হয়।
এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার নাঙ্গলকোট থানা পুলিশের আয়োজনে একটি র‌্যালী থানার সামনে থেকে শুরু হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়ক পদিক্ষণ করে লোটাস চত্বরে গিয়ে শেষ হয়। পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর, ওসি তদন্ত রকিব উদ্দিন, এসআই ইয়ামিন সুমন, সোহেল মিয়া, মফিজুর ইসলাম, আতিক, সুমিত চৌধুরী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code