‘সিঙ্গাপুরে করোনায় প্রতি বছর ২ হাজার মানুষের মৃত্যু হতে পারে’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরে প্রতি বছর করোনায় প্রায় দুই হাজারের মতো মানুষের মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ মন্ত্রী।

Manual6 Ad Code

সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জনিল পুথুচেরি পার্লামেন্টে জানিয়েছেন, প্রধানত বৃদ্ধরা এ পরিস্থিতির শিকার হতে পারেন, কিন্তু দেশটি অতিরিক্ত মৃত্যু এড়ানোর চেষ্টার ওপর জোর দিচ্ছে। খবর সিএনএনের।

পুথুচেরি জানান, সিঙ্গাপুরে কোভিড-১৯ এ মৃত্যুর হার শূন্য দশমিক দুই শতাংশ, মহামারি শুরুর আগে নিউমোনিয়ায় মৃত্যুর হারও একই রকম ছিল।

টিকা দেওয়ার আগে সংক্রমণ বৃদ্ধি পাওয়া দেশগুলোর তুলনায় মৃত্যুর এ হার কম বলে জানিয়েছেন তিনি।

সিঙ্গাপুরের ৫৪ লাখ ৫০ হাজার জনসংখ্যার ৮০ শতাংশেরও বেশি টিকার সবগুলো ডোজ নিয়েছেন। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত অধিকাংশেরই লক্ষণ মৃদু অথবা উপসর্গবিহীন।

Manual6 Ad Code

গত ছয় মাসে যারা মারা গেছেন তাদের প্রায় ৯৫ শতাংশের বয়স ৬০ বছরের বেশি এবং ৭২ শতাংশের টিকার ডোজ সম্পন্ন হয়নি।

Manual4 Ad Code

পুথুচেরি জানিয়েছেন, দেশটি স্থানীয় একটি রোগের মতো অতিরিক্ত মৃত্যু ছাড়াই কোভিড-১৯ এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।

Manual8 Ad Code

‌‌‘কিন্তু এর অর্থ সম্ভাব্য সেরা চিকিৎসা দেওয়া সত্ত্বেও সময়ের সঙ্গে সঙ্গে কোভিড-১৯ এ নিশ্চিত মৃত্যুর সংখ্যা বাড়বে। কোভিড-১৯ এ প্রতি বছর আমাদের ২০০০ জনের মৃত্যু হতে পারে,’ যোগ করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code