খেলাক্রিকেট কোনো কিছুতেই কাজ হচ্ছে না কোহলির, ব্যর্থ ওপেনিংয়েও

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না বিরাট কোহলির। একের পর এক ম্যাচে হতাশ হয়ে ফিরতে হচ্ছে সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকে। এমনকি জায়গা পরিবর্তন করেও আসছে না কোনো সাফল্য। আইপিএলে সর্বশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে নেমেও চেষ্টা করেছেন কোহলি। কিন্তু ৯ রানের বেশি করতে পারলেন না এই ম্যাচেও। তাঁর দলও ১৪৪ রানের বাধা আর টপকাতে পারেনি।

Manual7 Ad Code

তবে এখনই হতাশ হতে চান না বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি। দুঃসময়ে কোহলির পাশে দাঁড়িয়ে ডু প্লেসি বলেন, ‘আমরা আজ ব্যাটিং লাইন আপ পরিবর্তন করেছি। আমার ভেবেছি এতে তারা ইতিবাচকভাবে খেলতে পারবে। সব মহান ক্রিকেটারকেই এমন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। তাকে (কোহলি) দিয়ে ওপেন করাতে চেয়েছি, কারণ আমরা চাইনি সে সাইডলাইনে বসে ম্যাচ নিয়ে বেশি ভাবুক। এই খেলাটাই আত্মবিশ্বাসের।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code