

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের একটি পাল্টা হামলায় রাশিয়ার দখলে থাকা দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে ডিনিপ্রো নদীর কাছে অবস্থান নেওয়া কয়েক হাজার রুশ সেনা চরম ঝুঁকিতে রয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা এমন দাবি করেছেন। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স । খেরসনকে রুশ দখলমুক্ত করার অঙ্গীকারের কথা স্পষ্টভাবে ঘোষণা করেছে ইউক্রেন। ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে অভিযান শুরুর প্রথম দিকে খেরসন দখলে নেয় রাশিয়া।