ফিল্মফেয়ারে শেরশাহ আর সর্দার উধম’র জয়জয়কার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এবারের ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে। গোটা দেশের কাছে বরাবরই এই অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া বা জেতা সম্মান ও গৌরবের। এবারও তারকাদের মধ্যে এই অ্যাওয়ার্ড নিয়ে অপেক্ষা ছিল অধীরে। এবারের অ্যাওয়ার্ড শো-তে উপস্থিত ছিলেন রাবিনা ট্যান্ডন, শেহনাজ গিল, মৌনি রায়, করণ কুন্দ্রা, মালাইকা অরোরা, কৃতি শ্যাননের মতো শিল্পীরা। রেড কার্পেট মাতিয়ে রেখেছিলেন কিয়ারা আদভানি, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল ও দিয়া মির্জারা। ফিল্মফেয়ার অনুষ্ঠানের লাল গালিচায় ঝলমলে শাড়িতে বেশ স্টাইলিশ লাগছিল ক্যাটরিনা কাইফকে। প্রেগন্যান্সি নিয়ে ওঠা গুঞ্জনের মধ্যেই এদিন তাক লাগান সুন্দরী। তাপসী পান্নু, ইয়ামি গৌতমের গ্ল্যামারাস আগমনও ছিল দেখার মতো। এবারের ফিল্মফেয়ার সঞ্চালনা করেছেন রণবীর সিং ও অর্জুন কাপুর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code