রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

লন্ডন প্রতিনিধি: রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি।
আজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় কৃতজ্ঞতা প্রকাশ করেন জেমস ক্লিভারলি। এ সময় ড. মোমেন টেলিফোনে আলাপকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ক্লিভারলিকে অভিনন্দন জানান। ক্লিভারলি গত মাসে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই আব্দুল মোমেনের সঙ্গে তার প্রথম আলোচনা। উভয় মন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন ও আগামী দিনে তা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
আব্দুল মোমেন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে বাংলাদেশ থেকে মিয়ানমারে বাস্তুচ্যুত মানুষদের প্রত্যাবাসন শুরু করার লক্ষ্যে আরও দৃঢ় ও কার্যকর ভূমিকা পালনের জন্য যুক্তরাজ্যের প্রতি অনুরোধ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code