ঢাকায় সেশেলস দল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: ব্রুনাই আসছে না। এখন শুধু সেশেলসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচ খেলতে পূর্ব আফ্রিকার দলটি এখন ঢাকায়। বুধবার বিকালে রাজধানীতে পৌঁছে তাদের রাতেই সিলেটে যাওয়ার কথা রয়েছে।

Manual4 Ad Code

আগামী ২৫ ও ২৮ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। জামাল ভূঁইয়ারা আগেই সিলেটে ক্যাম্প করেছেন। একদিন বিরতির পর আজ মাঠের অনুশীলনে ফিরেছে হাভিয়ের কাবরেরার দল। ম্যাচের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামে বিকালে তারা গা-গরম করেছেন।

Manual5 Ad Code

কাবরেরার দলে ২৭ জন খেলোয়াড় আছে। দুটি ম্যাচেই ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে খেলানোর পরিকল্পনা। তবে ম্যাচের আগের দিন ২৩ জন খেলোয়াড় চূড়ান্ত করবেন ৩৭ বছর বয়সী স্প্যানিশ কোচ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code