৭২ ঘণ্টার মধ্যে অগ্নিসংযোগকারীদের জেলে পাঠাতে চান শাহবাজ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে দেশব্যাপী যারা তাণ্ডব চালিয়েছেন তাদের ৭২ ঘণ্টার মধ্যে কারাগারে পাঠাতে চান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার তিনি বলেছেন, ‘যা করার এখনই করতে হবে, তা না হলে আর কখনই হবে না’।

Manual7 Ad Code

অগ্নিসংযোগ ও সহিংস হামলার জন্য পিটিআই প্রধান ইমরান খান এবং তার অনুসারীদের দোষারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাতৃভূমির বিরুদ্ধে এই ধরনের স্পর্ধা দেখানো অপরাধীদেরকে গ্রেফতার করে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করা উচিত’।

Manual2 Ad Code

কর্পস কমান্ডারের অফিসিয়াল বাসভবনে যা জিন্নাহ হাউস নামে পরিচিত, সেখানে অগ্নিসংযোগের তদন্তের জন্য ইতোমধ্যে একটি যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করেছে পাঞ্জাব সরকার।

Manual2 Ad Code

ইমরান খানকে গ্রেফতারের পর বিক্ষোভকারীরা তাণ্ডব চালিয়ে যাওয়ার চার দিন পর শনিবার পরিস্থিতির পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী শাহবাজ পাঞ্জাব সেফ সিটিস অথরিটি এবং কর্পস কমান্ডারের বাড়িতে যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code