টেক্সাসের অ্যাটর্নির অভিশংসনের পক্ষে প্রতিনিধি পরিষদ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস : টেক্সাস অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন প্রতিনিধি পরিষদের সদস্যরা। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে তৃতীয় মেয়াদে থাকা রিপাবলিকান এই নেতাকে পদচ্যুত করতে চান তারা। এক প্রতিবেদনে শনিবার (২৭ মে) খবর জানিয়েছে সিএনএন।

প্রতিনিধি পরিষদে তার অভিশংসনের পক্ষে ১২১ জন, বিপক্ষে ২৩ জন ভোট দিয়েছেন। নিরপেক্ষ ছিলেন ২ সদস্য। ক্ষমতার অপব্যবহার, ন্যায় বিচারে বাধা এবং বছরের পর বছর ধরে দুর্নীতি চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

Manual4 Ad Code

রাষ্ট্রীয় আইন অনুসারে, তাকে ক্ষমতা থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টির ওপর উচ্চ কক্ষ সিনেটে এখন ভোট হবে। তদন্ত কমিটি প্যাক্সটনের অভিশংসনের সুপারিশ করেছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code