গ্রুপ পর্বেই ব্রাজিলের বিদায়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক: ছেলেদের বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও নারীদের ইভেন্টে সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি ব্রাজিলের। এবার অবশ্য সেই আক্ষেপ দূর করার পণ করেছিলেন তারা। পাঁচটি বিশ্বকাপ খেলা ব্রাজিলের ফুটবল গ্রেট মার্তার এটা ছিল শেষ বিশ্বকাপ। কিন্তু কিংবদন্তির বিদায়টা চির স্মরণীয় করে রাখার যে পণ ছিল সেটা স্বপ্নই থেকে গেছে শেষ পর্যন্ত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।

Manual4 Ad Code

নারীদের টুর্নামেন্টে ব্রাজিল একবারই ফাইনালে খেলেছিল। ২০০৭ সালের সেই ম্যাচে জার্মানির কাছে হেরে যায় তারা। ২০১১ সালে খেলেছে কোয়ার্টার ফাইনাল। পরের দুটি আসরে শেষ ষোলোতেই বিদায় নিয়েছে।

Manual6 Ad Code

পুরুষ ও নারী বিশ্বকাপ মিলিয়ে বৈশ্বিক ইভেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মার্তা। ৩৭ বছর বয়সী বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ১৮টি গোল করেছেন। কিন্তু মেলবোর্নে বুধবার শুরুর একাদশে জায়গা পাওয়া মার্তা একবারও জাল কাঁপাতে পারেননি। তাতে ব্রাজিলের শেষটা হয়েছে হতাশাজনকভাবে। ২৮ বছরে এবারই প্রথম তারা নকআউটে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code