জামালকে আমন্ত্রণ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে খেলার আমন্ত্রণ আগেই পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগ চলমান থাকায় মাঝপথে চেষ্টা করেও যেতে পারেননি। এবার অবশ্য আমন্ত্রণ পেয়ে যাওয়ার কথা ভাবছেন দেশের অন্যতম সেরা এই মিডফিল্ডার।
এরই মধ্যে আর্জেন্টিনা থেকে ক্লাব সংশ্লিষ্ট একজন জামালের সেখানে খেলা অনেকটা নিশ্চিত বলে টুইট করেছেন। ২৭ আগস্ট জার্মিনালের বিপক্ষে প্রথম ম্যাচে জামাল মাঠে নামতে পারেন বলে ধারণাও দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

এমনও বলা হয়েছে জামাল এখন আর্জেন্টিনার পথে। তবে বাংলাদেশ অধিনায়ক এখন দেশে নেই। তার সঙ্গে যোগাযোগ করলেও পুরো বিষয়টি উড়িয়ে দেননি। তবে পথ অনেক কঠিন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code