স্মার্ট ডাক সেবার যুগে ভাসানচর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দূর্গম উপকূলীয় অঞ্চল ভাসানচরকে স্মার্ট ডাকসেবার আওতায় আনা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ আজ রোববার ভাসানচর সাব পোস্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাধ্যমে ১৩ হাজার একরের ভূখণ্ডটি ডাক সেবার আওতাভুক্ত হলো।

Manual6 Ad Code

রোববার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এতে বলা হয়, গত ১ মার্চ প্রতিমন্ত্রী ভাসানচর সফর করেন। সেখানে কর্মরত সরকারি ও বেসরকারি সংস্থায় লোকবল এবং স্থানীয় জনগণের স্মার্ট ডাক ও কুরিয়ার সেবার প্রয়োজনীয়তার বিষয়টি তিনি বিবেচনা করেন। তখনই ভাসানচরে একটি সাব পোস্ট অফিস প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন পলক। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে গতকাল থেকে ভাসানচরে আনুষ্ঠানিকভাবে স্মার্ট ডাক সেবার যাত্রা শুরু হয়।

Manual6 Ad Code

এ উপলক্ষ্যে স্মার্ট প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিকনির্দেশনায় ভাসানচরের মানুষের স্মার্ট নাগরিক জীবনযাপন নিশ্চিত করতে টেলিটক ও অপর তিনটি মোবাইল অপারেটর এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ এর মাধ্যমে আধুনিক টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা নিশ্চিত করার পাশাপাশি স্মার্ট ডাক সেবা চালু করার মাধ্যমে চরবাসির জন্য ডিজিটাল বৈষম্য দূর করতে পেরেছি বলে আমার বিশ্বাস।

Manual2 Ad Code

ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পূর্বাঞ্চল চট্রগ্রামের পোস্ট মাস্টার জেনারেল সালেহ আহমেদ, স্মরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার মাহফুজার রহমান এবং সম্মুখ ঘাটি ভাসানচরের নির্বাহী কর্মকর্তা লে. কমান্ডার মেহেদী হাসানা বক্তৃতা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code