হুজুগে জনতা !!!

লেখক: Rumie
প্রকাশ: ৭ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : সাম্প্রতিক মামাদানী নামক ভদ্রলোক নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়াতে আমাদের দেশের অনেকের পুলকিত মেসেজে সোশ্যাল মিডিয়া সয়লাব। কারণ, তার নামের পিছনে মুসলিম যুক্ত, যদিও ইতিমধ্যে উনার মুসলিমত্ব নিয়ে অনেক তথ্যের সমাগম হয়ে গেছে। উনার বিজয়ে পুলকিত হলেও আমেরিকার এই উদাহরণ আবার নিজের দেশে কেউ দেখতে চাইবেন না। মাত্র ৮% বা ১০% মুসলিম অধ্যুষিত নিউ ইয়র্ক বাসি তাকে নির্বাচিত করলেও এই উদাহরণ যারা পুলকিত তারা তাদের দেশে এই দৃষ্টান্ত হতে দিবেন কিনা সন্দেহ !!!

তবে উনি মেয়র হয়েছেন তাতে যে একেবারে সব উলটপালট হয়ে যাবে তা ঠিক না, যেমনটি ওবামা হওয়ার পরে অনেকে মনে করেছিল। তবে এটা উল্লেখযোগ্য যে আমেরিকার গণতন্ত্রেই এটা সম্ভব ! উনার বিজয়ের খবরটি আমি প্রথমে পাই আমাদের এক ক্লাইন্টের কাছ থেকে কারণ, উনি LGBT কে সাপোর্ট করেন, আর আমাদের এই ক্লাইনটি একজন ট্রান্সজেন্ডার ব্যাক্তি।

Manual4 Ad Code

ওই ক্লায়েন্ট বলেন যে ট্রাম্প এর তাড়নায় নাকি অনেক LGBT কমুনিটির আমেরিকান কানাডাতে ভেগে এসেছেন !! এখন অপেক্ষায় আছি কখন আমেরিকা patrilineal প্রভাবকে টপকে একজন মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত করবে, যদিও এই সব বিষয়ে আমার বা আমাদের খুব একটি আসবে যাবে না তারপরও দেখার ইচ্ছা আছে। তবে আমার ধারণা পৃথিবী জুড়ে আগামীতে ট্রাম্প জাতীয় নেতার আবির্ভাব আরও বেশি হবে বলে আমার ধারণা  !! লিবারেল ডেমোক্রেটদের গায়ে বাতাস লাগিয়ে, নাকে তেল দিয়ে ঘুমানোর দিন মনে হয় শেষ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code