বার্মিংহাম আঞ্জুমানে আল ইসলাহর বদর দিবস পালন

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual2 Ad Code

বার্মিংহাম আঞ্জুমানে আল ইসলাহর উদ্যোগে পালন করা হয়েছে ঐতিহাসিক বদর দিবস। গত ১২ জুন বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এ উপলক্ষ্যে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের। বার্মিংহাম আঞ্জুমানে আল ইসলাহর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আতিুকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ ইউকে‘র জয়েন্ট যুগ্ম সম্পাদক ও মিডল্যান্ডস শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ ইউকে‘র সদস্য ও সান্ডওয়েল শাখার সভাপতি মাওলানা রফিক আহমদ। বার্মিংহাম আঞ্জুমানে আল ইসলাহ কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য হাফিজ উসমান খান শামীমের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব কাজী আঙ্গুর মিয়া, বার্মিংহাম আঞ্জুমানে আল ইসলাহ যুগ্ম সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল মুনিম,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বদরুল হক খান। উপস্থিত ছিলেন ইউকে আল ইসলাহ’র ভাইস প্রেসিডেন্ট মোঃ খুরশিদ উল হক,মিডল্যান্ডস আল ইসলাহ’র ভাইস প্রেসিডেন্ট মাওলানা রুকনুদ্দিন আহমদ, সেক্রেটারি মিসবাউর রাহমান,লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের ভাইস প্রেসিডেন্ট গাবরু মিয়া, জয়েন্ট সেক্রেটারী আব্দুল হাই, সদস্য মাওলানা আবুল হাসান, শফিক মিয়া চৌধুরী গণি, ওয়ালসল আল ইসলাহ সেক্রেটারী মাওলানা গুলজার আহমদ, সান্ডওয়েল আল ইসলাহ’র জয়েন্ট সেক্রেটারী মাওলানা মাহবুব কামাল,বার্মিংহাম শাখার ক্যাশিয়ার হাজী শাহাব উদ্দিন, ওয়েলফেয়ার সেক্রেটারি মোঃ সাইফুল আলম, আলহাজ্ব গ্ছৌ আহমদ, কাজী মহসিন প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code