মান্দা উপজেলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

মান্দা (নওগাঁ) :
নওগাঁর মান্দায় উপজেলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। রবিবার বেলা ১২ টার সময় উপজেলার প্রসাদপুর বাজারে ১ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যায়ে নির্মানাধীন এ ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এসময় মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবির খোন্দকার মান্দা উপজেলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।

Manual8 Ad Code

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবির খোন্দকার এর সহধর্মীনি মিসেস নাসরিন খোন্দকার, নওগাঁ জেলা প্রশাসক হারুন- অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান স. ম জসিম উদ্দিন, মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন, মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম,কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডলসহ জেলা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। সেইসাথে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপন শেষে এক বিশেষ দোয়ার আয়োজন ও বাতসা বিতরণ করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code