

সৌরভ পাটোয়ারী, ফেনী :
ফেনী গালস্ ক্যাডেট কলেজে শতভাগ পাশ করেছে। এবার ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৫৩ জন ক্যাডেট জিপিএ-৫, ০২ জন জিপিএ-৪.৮৬, ০২ জন জিপিএ-৪.৭১ এবং ০১ জন জিপিএ-৪.৩৬ পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। এ ফলাফল কলেজের প্রত্যাশিত ও আনন্দের। এ আনন্দ ছড়িয়ে পড়–ক সকল অভিভাবক ও ফেনীবাসী তথা দেশের সকলের মাঝে।কলেজের অধ্যক্ষ ও গ্রুপ ক্যাপটেন মমিন খান মজলিস উক্ত ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।