মানবাধিকার কমিশনের র‌্যালি ও আলোচনা সভা সিলেট সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন ১০ থেকে ১৫ জন নারী তালাকপ্রাপ্ত হচ্ছেন…মেয়র আরিফ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

মানবাধিকার কমিশনের র‌্যালি ও আলোচনা সভা
সিলেট সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন
১০ থেকে ১৫ জন নারী তালাকপ্রাপ্ত হচ্ছেন…মেয়র আরি
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট সিটি
করপোরেশন এলাকায় প্রতিদিন ১০ থেকে ১৫ জন নারী তালাকপ্রাপ্ত হচ্ছেন। তার
কাছে প্রতিদিনই আসে এ সকল তালাকের নোটিশ। গত মাসে তিনি প্রায় দুই
শতাধিক তালাকের নোটিশ পেয়েছেন। যা একটি সামাজিক ব্যাধিতে
রুপান্তরিত হচ্ছে। তাই ওই ব্যাধি দূর করতে সকলেই ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তাছাড়া এসকল ক্ষেত্রে মানবাধিকার সংগঠনগুলোর গুরুত্ব অপরিসীম।
তিনি আরো বলেন, বর্তমান সমাজে পদে পদে মানবাধিকার লঙ্গিত হচ্ছে।
প্রতিদিনই কোন না কোন স্থানে নির্যাতিত হচ্ছেন নারী বা শিশুরা। তাই এ
সকল কিছু প্রতিরোধে নিজ পরিবার থেকেই উদ্যোগ নিতে হবে। যেখানেই
মানবাধিকার লঙ্গিত হচ্ছে সেখানেই প্রতিরোধ আর প্রতিবারদ করতে হবে। তাহলে
সমাজে ফিরে আসবে শান্তি আর শৃঙ্খলা।
৭১ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন
(বিএইচআরসি) সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্যে মেয়র উক্ত কথাগুলো বলেন। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় মুসলিম
সাহিত্য সংসদে অনুষ্টিত আলোচনা সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন
সিলেট বিভাগীয় গভর্ণর ও জেলা সভাপতি ড. আর. কে ধর এর সভাপতিত্বে ও
বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রুবেল
আহমদ মাসুমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শাবিপ্রবির সমাজ
কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা ইসলাম। আলোচনা সভায় বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার
বিভাগের সহকারী অধ্যাপক মো. শের-ই-আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর
দপ্তরের বিশেষ প্রতিনিধি ফারুক আহমদ শিমুল, বাংলাদেশ মানবাধিকার কমিশন
সিলেট বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী ও সিলেট মহানগরের সভাপতি মো. আব্দুল
মন্নান, ইউএসএ সভাপতি শরিফ আহমদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট
জেলার সহ-সভাপতি ও জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান সাজেদা রওশন শ্যামলী সহ
প্রমূখ। এছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেটের র‌্যালি ও আলোচনা
সভায় আরো উপস্থিত ছিলেন, বিশ্বনাথ, ওসমানীনগর, সদর, কোম্পানীগঞ্জ,দক্ষিণ
সুরমা, বিয়ানীবাজার উপজেলার নের্তৃবৃন্দ।-বিজ্ঞপ্তি
ছবি ক্যাপশন-১ : ৭১ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার
কমিশন (বিএইচআরসি) সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত আলোচনা
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
ছবি ক্যাপশন-২: ৭১ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার
কমিশন (বিএইচআরসি) সিলেট জেলা ও মহানগর শাখার র‌্যালি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code