ইকরা টিভি’র উদ্যোগে ইপসুইচের ঐতিহাসিক শ্রুবল্যান্ড হলে অনুষ্ঠিত হলো জাতীয় সীরাহ কন্ফারেন্স

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

লন্ডন ডেস্কঃ 

আল খাইর ফাউন্ডেশন ও ইকরা টেলিভিশন গ্রুপ এর কর্ণধার  ঈমাম কাসিম রশিদ আহমদের আমন্ত্রনে গোটা ব্রিটেনের ১০০ জন ঈমাম, ওলামা ও ইসলামী চিন্তাবিদের অংশগ্রহণে গত ১০ অক্টোবর সকাল ১০টা ত্যেকে রাট ১০টা পর্যন্ত প্রথম জাতীয় সীরাহ কনফারেন্স অনুষ্ঠিত হয় সাফক কাউন্টির ইপসুইচ শহর সংলগ্ন ঐতিহাসিক শ্রুবল্যান্ড হলে। 

Manual3 Ad Code

সকাল হতেই অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য ইপসুইচ সহ লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, কার্ডিফ, বোল্টন সহ  নানা স্থান হতে মানুষ কোচে করে, গাড়িতে এ অনুষ্টানে অংশ গ্রহণ করেন।

Manual4 Ad Code

ঈমাম কাসিম রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সীরাত সম্মেলন পালাক্রমে পরিচালনা করেন কারী সুলতান আহমেদ ও রায়হান মাহমুদ।

হুজাইফা শেইখ এর সুমধুর কোরান তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন ঈমাম কাসিম রাশিদ আহমেদ। সম্মেলনে প্রিয় নবী হজরত মোহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় আলোচনা করা হয়।

Manual2 Ad Code

মহানবীর আদর্শ, পারিবারিক জীবন, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন বিষয় সহ রাসূলের জীবনের অজানা অনেক কথা বক্তাদের বক্তব্যের মাঝে উঠে আসে।  আশেকে রাসূল ভক্তরা দিনব্যাপী এই অধিবেশন সরাসরি ইকরা টিভি, ইকরা বাংলা টিভি ও ইসলাম টিভিতে উপভোগ করেন। বিশেষ করে একজন অমুসলিম এর ইসলাম ধর্ম গ্রহণ ও বিশিষ্ট মুয়াজ্জিন হাসান রাসূল এর লাইভ আজান সবাইকে মুগ্ধ করে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশ্ব বরেণ্য স্কলার মুফতি ইসমাইল মেনক, শায়েখ রিয়াদুল হক, মুফতি আব্দুল হান্নান, শায়েখ তরিকুল্লাহ, মাওলানা শুয়াইব আহমদ, মুফতি আব্দুর রহমান, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা রেজাউল হক, মুফতি আব্দুল মুনতাকিম, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা ছাদিকুর রহমান, শায়খ আব্দুর রহমান মাদানী, ডঃ আবুল কালাম আজাদ, শায়খ মাহমুদুল হাসান ও মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী সহ ৫০ জন ইসলামী চিন্তাবিদ।

রাট সাড়ে ৯টায় অধিবেশন শেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শামসুল হক।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code