ঈদে স্কুল দফতরি হয়ে আসছেন মোশাররফ করিম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: শিক্ষা জীবনের অবিচ্ছেদ্য এক চরিত্র দফতরি। প্রত্যেক স্কুল-কলেজেই তাদের উপস্থিতি থাকে। যার বাজানো ঘণ্টায় স্কুলের কার্যক্রম শুরু হয়, আবার ছুটিও হয়। অধিকাংশ ক্ষেত্রেই পেশাগত দায়িত্বের বাইরে দফতরি হয়ে ওঠেন শিক্ষক-শিক্ষার্থীদের আত্মার মানুষ, আপনজন।

Manual2 Ad Code

তেমনই এক দফতরির গল্প এবার উঠে এলো নাটকের পর্দায়। নাম ‘লতিফ দপ্তরি’। এর নাম ভূমিকায় অভিনয় করলেন দাপুটে অভিনেতা মোশাররফ করিম। ঈদ উপলক্ষে বিশেষ এই নাটক নির্মাণ করেছেন শাব্দিক শাহীন।

Manual6 Ad Code

নাটকটি নিয়ে নির্মাতার ভাষ্য এরকম, ‘একটা অন্যরকম গল্প বলার চেষ্টা করেছি। সৃষ্টিকে লালন পালনের দায়িত্ব শুধু প্রকৃতির একার নয়, প্রকৃতির প্রতিও আমাদের সমানভাবে যত্নশীল হতে হয়। একজন মানুষ প্রকৃতির আদর্শ বুকে নিয়ে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তেমনই একজন মানুষের গল্প বলতে চেয়েছি এই নাটকে।’
‘লতিফ দপ্তরি’তে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তাকে দেখা যাবে স্কুল শিক্ষিকার ভূমিকায়। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন কাজী আনিসুল হক বরুণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code