

আব্দুল হান্নান (কভেন্ট্রি প্রতিনিধি) ঃ কভেন্ট্রি এন্ড ওয়ারউইকশায়ারে বসবাসরত মৌলভীবাজার জেলার প্রবাসী বাংলাদেশীদের সংগঠন গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন কভেন্ট্রি এন্ড ওয়ারউইকশায়ারের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতিতে গত ১৬ জুলাই কভেন্ট্রির আকবার রেষ্টোরেন্টে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন কভেন্ট্রি এন্ড ওয়ারউইকশায়ারের সভাপতি নাজমুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় সংগঠনের আরো উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা ও ভবিষ্যত কার্যক্রম পরিচালনা নিয়ে আলোচনা করেন- আবুল হাসনাত অপু,সৈয়দ কবির আহমদ,হাফিজ সাহাব উদ্দীন,আব্দুল মুকিত চৌধরী,মোহাম্মদ নুর,ওয়ারিছ উল্লাহ, রায়হান তালুকদার,ফয়জুল ইসলাম,আকবর তরাজ,সাহাব উদ্দীন,আফছর উদ্দীন,সাজ্জাদ আলী,আলা মিয়া,রাহান আহমদ,আজম উদ্দীন,বদরুল ইসলাম প্রমূখ।