দুবাই সফরে যাচ্ছে না কিউই পেসার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: দুবাই সফরের জন্য দল ঠিক করে রেখেছিল নিউ জিল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে দলে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। পারিবারিক কারণে সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার ব্লেয়ার টিকনার। অবশ্য এই ব্যাপারে কিউইদের পূর্ণ সমর্থনও পেয়েছেন তিনি। কিউই কোচের মতে, তাদের কাছে পরিবার সবার আগে।
১৫ সদস্যের দলে ছিলেন টিকনার। কিন্তু ডানহাতি পেসার গত সপ্তাহে কন্যা সন্তানের বাবা হয়েছেন। এই মুহূর্তে সফরে না গিয়ে পরিবারের পাশে থাকাকে শ্রেয় মনে করছেন তিনি। তার জায়গায় খেলবেন আরেক পেসার জ্যাক ডাফি।

Manual8 Ad Code

নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, তাদের কাছে পরিবারের গুরুত্ব সবার আগে, ‘আমরা পরিবারিক পরিবেশে থাকি। ফলে ব্লেয়ারের সঙ্গে কথা বলার পর আমরা তাকে পরিবারের সঙ্গে থাকার ব্যাপারে পূর্ণ সমর্থন করেছি।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code