বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বশেমুরবিপ্রবি’তে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code
আর এস মাহমুদ হাসান, বশেমুরবিপ্রবি :
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসাবে এক পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব। আজ (২২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য নিয়োগ প্রাপ্ত ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. রাজিউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলী, বৃক্ষরোপণ ও ল্যান্ড স্কেপিং কমিটির সভাপতি তছলিম আহম্মদ। এছাড়া বিশ্ববিদ্যালয়র বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পক্ষকালব্যাপী  বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলদ, বনজ ও সৌন্দর্য বর্ধনকারী প্রায় ৫০০টি বৃক্ষের চারা রোপণ করা হবে।
Attachments area
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code