বেলারুশে রুশ নেতৃত্বাধীন জোটের সামরিক মহড়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার নেতৃত্বাধীন নিরাপত্তা জোটের ২ হাজারের বেশি সেনা ন্যাটো দেশগুলোর সীমান্তের কাছে বেলারুশের কিছু অংশে শুরু করেছে সামরিক মহড়া। যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) মহড়ার মধ্যে রয়েছে রাশিয়া, বেলারুশ, কিরগিজস্তান, কাজাখস্তান এবং তাজিকিস্তানের সেনারা।

Manual1 Ad Code

আর্মেনিয়া এই জোটের সদস্য হলেও মহড়ায় এবার তারা সেনা পাঠায়নি। বিষয়টি অবশ্য চলতি বছরের জানুয়ারিতেই নিশ্চিত করেছিল আর্মেনিয়া সরকার। জানিয়েছিল, রাশিয়ার সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে এ বছর সিএসটিও মহড়ায় অংশ নেবে না।

Manual2 Ad Code

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, মহড়াটি বুধবার পর্যন্ত চলবে। পারমাণবিক হামলার প্রতিক্রিয়া জানানোসহ যৌথ অভিযানের প্রস্তুতির জন্য মহড়াটি চলছে।

ন্যাটো সদস্য পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্তবর্তী বেলারুশ অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তাই এটাকে ভালো চোখে দেখছে না তারা। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ বলেন, ‘সামরিক এই মহড়ার উদ্দেশ্য স্রেফ অঞ্চলকে অস্থিতিশীল করা।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code