শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ইউনের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল তার সমর্থকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি শেষ পর্যন্ত লড়াই করার অঙ্গীকার করেছেন বলে বৃহস্পতিবার (২ জানুয়ারি) জানিয়েছেন একজন আইনজীবী। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

ইউন তার সরকারি বাসভবনের কাছে জড়ো হওয়া কয়েকশো সমর্থকদের উদ্দেশ্যে বুধবার রাতে চিঠিতে লিখেছেন, আমি ইউটিউবে সরাসরি আপনাদের কঠোর পরিশ্রম দেখেছি। এই দেশকে রক্ষা করতে আপনাদের সঙ্গে আমি শেষ পর্যন্ত লড়াই করব।

Manual5 Ad Code

ইউনের আইনি উপদেষ্টা সিওক ডং-হিউন চিঠিটির একটি ছবি রয়টার্সকে পাঠিয়েছেন। চিঠিটিকে প্রমাণ হিসেবে দেখিয়ে ইউনকে বিভ্রান্ত ও ‘বিদ্রোহ’ সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছে বিরোধীদল ডেমোক্র্যাট পার্টি। তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ও ১৪ ডিসেম্বর ইউনের অভিশংসনের নেতৃত্ব দিয়েছিল।

দলটির মুখপাত্র জো সুং-লায়ে এক বিবৃতিতে বলেছেন, বিদ্রোহের চেষ্টা যথেষ্ট না হওয়ায় তিনি এখন তার সমর্থকদের সংঘর্ষের দিকে প্ররোচিত করছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code