যুক্তরাষ্ট্রকে যেদিকে ‘নজর’ দিতে বলল চীন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়াকে সন্ত্রাসবাদের তকমা না দিয়ে যুক্তরাষ্ট্রকে অন্যদিকে নজর দিতে বলেছে চীন। রাশিয়ার সংবাদমাধ্যম তাস সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সোমবার বলেছেন, সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করার জন্য কাজ না করে শান্তির জন্য রাশিয়া-ইউক্রেনীয় সংলাপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সহায়তা করা উচিত।
রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে মার্কিন সরকারের মতবাদকে বেইজিংয়ের কর্মকর্তারা কিভাবে দেখছে প্রশ্ন করা হয়েছে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনাকে এগিয়ে নেওয়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করা। ইউক্রেনের সঙ্কটের রাজনৈতিক নিষ্পত্তির জন্য ওয়াশিংটনের পদক্ষেপ নেওয়া উচিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code