তথ্য, গণশিক্ষা, জননিরাপত্তা ও নির্বাচন কমিশনে নতুন সচিব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ে নতুন সচিব নিয়োগ করেছে সরকার। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।

Manual5 Ad Code

প্রজ্ঞাপনে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা নতুন তথ্যসচিব পদে নিয়োগ পেয়েছেন। ২০২১ সালের ১৬ মে থেকে শিল্প মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জাকিয়া সুলতানা। বিসিএস ১০ম ব্যাচের এই কর্মকর্তা তার আগে বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তারও আগে অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট ডিভিশনের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন তিনি।

জাকিয়া সুলতানা ১৯৯১ সালে ১০ম বিসিএস ক্যাডারের মাধ্যমে চাকরিতে যোগদান করেন। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিষয় মন্ত্রণালয় পরিবেশ ও বন মন্ত্রণালয়সহ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।

Manual1 Ad Code

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবির খন্দকার নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে পদোন্নতি দিয়ে জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code