ফুটবলারের আক্ষেপ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:গত বছর আগস্টে কম্বোডিয়ার বিপক্ষে প্রথমবার জাতীয় দলে ডাক পান শাহরিয়ার ইমন। এবারও কম্বোডিয়া ও সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে ছিলেন, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয়নি। হাভিয়ের কাবরেরার চূড়ান্ত দল থেকে ছিটকে গেছেন। কাছাকাছি গিয়েও চূড়ান্ত দলে জায়গা করে নিতে না পেরে হতাশ মোহামেডান স্পোর্টিংয়ের এই ফরোয়ার্ড।

Manual4 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হতাশা লুকাননি শাহরিয়ার। নিজের পেজে লিখেছেন, ‘আমি জানি না আমি কোনোদিন লাল সবুজের জার্সিটা পরে নিজের দেশের হয়ে লড়াই করতে পারবো কি না। বারবার বাদ পড়েও স্বপ্ন দেখে যাচ্ছি। স্বপ্ন একদিন পূরণ হবে ইনশাআল্লাহ।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code