কুতুবদিয়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জ্বালানি সচিব

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

কুতুবদিয়া কক্সবাজার :

কুতুবদিয়ার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৭টি ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। শুক্রবার (২৭ ডিসেম্বর) বড়ঘোপ ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা মাঠে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুতুবদিয়া অপার সম্ভাবনার একটি দ্বীপ। আমি এ দ্বীপে ১ বছর ৫মাস ইউএনও’র দ্বায়িত্ব পালনকালে ভলিবলে কুতুবদিয়া জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিল।

উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) মোঃ জিয়াউল হক মীরের সভাপতিত্বে অনুষ্টিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খারেজ আহম্মদ মজুমদার ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, কক্সবাজার জেলা পরিষদ সদস্য মাষ্টার আহমদ উল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সাংবাদিক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সুশিল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code