মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ উদযাপন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হাইকমিশনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশি নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে বাংলাদেশ হাইকমিশনের দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভুঁইয়া এবং দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুস সালাম ।

Manual8 Ad Code

জাতীয় সংবিধান দিবস ২০২২ উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ। তিনি দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোকপাত করেন। তারপর দিবসটি উপলক্ষে নির্মিত বিশেষ একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

Manual1 Ad Code

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর পরই দেশ পুনর্গঠনের অংশ হিসেবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পবিত্র সংবিধান রচিত হয়েছিল। এত সংক্ষিপ্ত সময়ে সংবিধান রচনা ও কার্যকর করা বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code